শিরোনাম :
অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

জার্মানিতে প্রবাসী নারীদের ঈদ আনন্দ উৎসব

প্রতিনিধির নাম / ৮৭৫ বার
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

139

জার্মানির সবখানেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আবারও একবার একত্রিত হলো।

গতকাল শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ আনন্দের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের এই মিলন মেলায় নানা ধরণের বাংলা খাবারসহ বার্লিনে বসবাসরত সকল পরিবার পরিজনদের এক করতে পেরে খুশী অনুষ্ঠানের উদ্যোক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিদের।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদক প্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় তাদের উপস্থাপনা উপভোগ করেন সকলে। তারপর মঞ্চে উঠেন প্রবাসী শিল্পীরা। শিল্পী শাহ নিজাম উদ্দিন, মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরও অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ