শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

চির নিদ্রায় শায়িত যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী’র মা

প্রতিনিধির নাম / ৯৫৮ বার
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

153

মনোহরদী সংবাদদাতাঃ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী’র মা সাহিদা আক্তার রিতা। সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় তার গ্রামের বাড়ী জামালপুরের দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত  হয়। এর আগে রোববার (১ অক্টোবর)  ঢাকার গুলশান-২ এর আজাদ মসজিদ প্রাঙ্গণে বাদ এশা তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে এক ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ভারতের চেন্নাইয়ে ইন্তেকাল করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর মা সাহিদা আক্তার রিতা। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে সোমবার সকাল ১০ টায় গ্রামের বাড়ী জামালপুরের দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন-কাফন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ