শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ২৫০ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

181

নরসিংদীর রায়পুরায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত মানিক মিয়া (৬৫) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
রবিবার রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মুদি মালের ব্যবসায়ী মানিক মিয়া নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল।
তখন আড়িয়াল খাঁ নদের পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।  পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে কেউ জানাতে পারেনি।
সোমবার সকালে নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ