শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

নরসিংদীতে আ.লীগ নেতা সাত্তার হাজী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬৫৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

325

সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু’র আস্থাভাজন এবং রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ও  নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে  গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার  (১৮ জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী সদর  মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের আগস্টে  বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর  এলাকায়  ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ।  ঘটনায় আব্দুস ছাত্তার জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ এমদাদুল হক  ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন,  বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তার কে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ