শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা

স্টাফ রিপোর্টার / ১৮৩ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

233

নরসিংদী-ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় একটি অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন (ফিটিং) কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চীন থেকে আনা যন্ত্রাংশ দিয়ে মোটরসাইকেল সংযোজনের কাজ করা হলেও প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও সনদপত্র নেই, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ফিটিং কার্যক্রম পরিচালিত হলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের নিরাপত্তা সনদ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। এছাড়া কারখানার বাইরে কোনো নামফলক বা সাইনবোর্ডও দেখা যায় না।
অভিযোগে আরও বলা হয়েছে, রনি নামের এক ব্যক্তি কারখানাটি পরিচালনা করছেন। সেখানে চীনা কারিগরদের মাধ্যমে মোটরসাইকেল সংযোজনের কাজ করা হচ্ছে বলেও স্থানীয়দের দাবি। এ বিষয়ে শিলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি রমজান প্রধানের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে রনি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ