শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

217

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও হাসপাতালের অন্য শাখাগুলোর কার্যক্রম চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শুধু প্যাথলজি নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে সেগুলো চলতে কোনো বাধা নেই।”

তিনি আরও বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ-দ্বীন হাসপাতালে শিশুরা মারা গেছে। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্তৃপক্ষের অবহেলা ছিল বলেও তিনি অভিযোগ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। এ ধরনের ঘটনায় শুধু নিবন্ধন বাতিলই নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কেউ অপরাধ করে সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ