শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা

মাইনউদ্দিন সরকার / ১৮৬ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

228

২০২৫ সালের মে মাসে চেতনা টিভি ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকায় নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎকে নিয়ে
“বিএনপিতে মুল্যায়িত হবে কি বিদুৎরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো।
প্রতিবেদক মাইনউদ্দিন সরকার লিখে ছিলেন, বিরাজনীতিকরণের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনেক নেতা। দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন যে কয়জন নেতা, তাদেরই একজন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ।
তিন যুগের রাজনৈতিক ক্যারিয়ার। তার মধ্যে অর্ধ যুগেরও বেশি কারাগারেই বন্দী জীবন। মামলা,গ্রেফতার ও কারাবন্দী এই তিনটি শব্দ নামের পাশে পদবীর মতো জড়িয়ে পড়েছে। মাথার উপরে ঝুলছে, ঢাকার পল্টনে পুলিশ হত্যা ও নরসিংদীর কারাগার ভাঙ্গাসহ ৪৩ টি রাজনৈতিক মামলার হুলিয়া। শত বাধা -বিপত্তি ও নির্যাতনেও দলের আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। রাজপথে লড়াই সংগ্রামে এখনো অগ্রনায়ক। দেশের প্রতিটি জেলায় অগণিত মহসিন হোসাইন বিদ্যুৎ আছেন,যারা জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিজের জীবন বাজী রাখতেও পিছপা হবে না।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর বিগত দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি।
একের পর এক মামলা থেকে খালাস পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে; নেতাকর্মীরাও রাজনৈতিক মামলা থেকে নিষ্কৃতি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন। সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটি চাঙ্গাভাব বিরাজ করছে।
নেতা কর্মীদের অভিযোগ—বিগত ১৬ বছর ধরে এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলেন অনেক নেতা। অনেকে আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করে ব্যবসা-বানিজ্যে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বিএনপির পরিচয় পর্যন্ত দেননি। ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা মিথ্যা মামলা নিয়ে আদালত পাড়ায় ঘুরেছেন, খবর পর্যন্ত নেননি কেউ।
নির্যাতন সহ্য করেও দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। এবার এই ধরনের নেতাদের নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নেতাকর্মীরা।
দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। নেতাকর্মীদের আশা অতীত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ সার্বিক বিষয় বিবেচনা করে, মহসিন হোসাইন বিদ্যুৎদের মুল্যায়ন করতে হবে। তৃনমুল নেতাকর্মীদের প্রত্যাশা, নির্যাতিত ও ত্যাগী হিসেবে প্রমানিত দেশের প্রতিটি জেলায় মহসিন হোসাইন বিদ্যুৎদের খুঁজে বের করে মুল্যায়িত করতে হবে। বিএনপিতে মুল্যায়িত হবে কি বিদ্যুৎরা?
ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও নতুন বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি দেশ গড়ার দায়িত্ব নিয়ে, দলের ত্যাগী ও অবহেলিত নেতাকর্মীদের খুঁজে বের করে যথাযথ মুল্যায়ন করছেন। তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎকে।
নরসিংদীবাসীর প্রত্যাশা ত্যাগী এই নেতা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে জোরালো ভূমিকার পাশাপাশি দলের ভাবমূর্তি আরো প্রষ্ফুটিত করবেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তার এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
প্রতিক্রিয়ায় মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার নেতা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি আমাকে মুল্যায়ন করে এই দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য। আমি “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। নরসিংদীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ