শিরোনাম :
নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও বিলাসবহুল গাড়িসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ৬৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

485

অভিনব কৌশলে বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন গাঁজা। তাও আবার অল্পস্বল্প নয়, পুরো ৪৬ কেজি গাঁজা। কিন্তু বিধিবাম। গাঁজার সংবাদটি পৌঁছে যায় গোয়েন্দা পুলিশের কাছে। পরে জেলা গোয়েন্দা পুলিশ ৪৬ কেজি গাঁজা ও বিলাসবহুল গাড়িসহ আটক করেন, মাদক ব্যবসায়ী ইবাদুল ইসলামকে।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকট (ঢাকা-সিলেট মহাসড়ক)। আটককৃত ইবাদুল ইসলাম (৪৮), গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকট (ঢাকা-সিলেট মহাসড়কে) অভিযান পরিচালনা করেন।
এই সময় সন্দেহজনক ঢাকামুখী কালো রংয়ের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজাসহ ইবাদুল ইসলামকে আটক করা হয়।
এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, সমাজ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এধরণের অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ