শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নরসিংদীতে সাংবাদিক মেহেদী হাসানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ১১৯৮ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

510

চেতনা রিপোর্ট: নরসিংদীতে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

আজ সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর ইসলাম রিপন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, ৭১ টিভির ঈদুল, মাইটিভির মো: হৃদয়, জিটিভির হিমেল, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মো: রানা, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, নিউজ নরসিংদী টিভির সম্পাদক রাফি আহমেদসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না। প্রশাসনের নির্লিপ্ততা ও সরকারের উদাসীনতার কারণেই আজো বারবার হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের আইন প্রণয়নের দাবি জানান তারা। একইসাথে, সাংবাদিক মেহেদী হাসান কবিরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এছাড়া দ্রুত এই ঘটনার বিচার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান তারা।

গত ৮ মে মেহেদী হাসান কবির নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের নির্দেশে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বেলাবো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

##

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ