শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নরসিংদীতে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৮০ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

179

নরসিংদীতে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান এর  সভাপতিত্বে ও মো: আলতাফ হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী । স্বাগতিক বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার ওবাইদুল কবির মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাষ্টার।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা  দুর্যোগ ও ত্রান পুর্নবাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ