শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আল্টিমেটামে কাজ না হলে টঙ্গী অভিমুখে লংমার্চের ঘোষণা

প্রতিনিধির নাম / ৪১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

164

চেতনা রিপোর্ট: বিশ্ব ইজতেমা মাঠে মুসল্লিদের ওপর হামলা ও শীর্ষ আলেমদের বিরুদ্ধে মামলাসহ ইজতেমা মাঠ দখলের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তাবলীগ জামাত। এসময় তারা সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানান।

বুধবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলা ওলামায়ে কেরাম ও তাবলীগ সাথীবৃন্দের ব্যাণারে এই মানববন্ধনে অংশ নেন জুবায়ের পন্থীদের শত শত লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলীগ জামায়াতকে বিভক্ত করতে ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে কাজ করছেন। ২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশের শতশত আলেমকে রক্তাক্ত করেছিলো এই গোষ্ঠীটি। এরমধ্য দিয়ে প্রমাণ হয় তাবলীগ জামায়াতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই কাজ করছে সাদপন্থীরা। এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না বাংলাদেশের জনগণ। তাবলীগ জামায়াতের ভারতীয় নেতা মাওলানা সাদসহ তার অনুসারীদের নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তাবলীগ জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারী সাদপন্থীদের নিষিদ্ধ ও হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে টঙ্গী অভিমুখে লংমার্চের ঘোষণা দেন তারা। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ কাইয়ুম, ইসলামপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, ভাগদী মার্কাস মসজিদের শিক্ষক মাওলানা মুফতি মাছুম, মাওলানা ইয়াকুব, মনির হোসেন।

বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো। এই সাদপন্থীদের তাবলীগ জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তারা বর্তমানে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ফ্যাসিবাদীদের মদদে অশান্তি সৃষ্টি করতে কাজ করছে। ফলে এই ধরনের কাজ যাতে না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জুবায়েরপন্থী আন্দোলনকারীরা।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ