শিরোনাম :
শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ৫৪৯ বার
আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

159

নরসিংদীতে সাংবাদিক আশিকুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিনি নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। যাহার নম্বর- ১২৭৩। তাং- ২৩/৭/২০২৪।
ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি, দৈনিক আজকের বিনোদন পত্রিকা ও স্থানীয় সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন।
থানা ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, সারাদেশে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে নাশকতা ও অরাজকতা নিয়ে তার পত্রিকায় এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে পোস্ট করেন। সেখানে শত শত মানুষ লাইক ও কমেন্ট করেন। সাংবাদিক আশিকুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি গত ১৯ জুলাই শুক্রবার সকাল ৭.৫৫ মিনিটে ফোন করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ভয়-ভীতি প্রদর্শন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
তবে তিনি দাবি করেন, তার প্রকাশিত সংবাদ সঠিক তথ্যের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে। এসব সংবাদ ও ফেসবুকে করা পোস্ট স্বাধীনতা বিরোধী ও দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিপক্ষে ছিল। তারা কোটা আন্দোলনের ওপর ভর করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করে দেশে অস্থিতিশীল ও ভয়ংকর পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল।
পরে তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ