শিরোনাম :
নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নরসিংদী ও গাজীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৩৯৮ বার
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

338

মনোহরদী সংবাদদাতা: গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৩ নরসিংদীর বেলাবতে ও  গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর বড়িবাড়ি নীলকুঠি ঘাট এলাকায় এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে একই এলাকার যুব সমাজ এই নোকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। স্থানীয় মেম্বার মোঃ সবুজ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ, বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মেরাজ মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক মাস্টার প্রমূখ।

ঢাক-ঢোল, কাশীসহ বিভিন্ন বাদ্যের তালে তালে ও প্রতিযোগীদের হেঁইও হেঁইও রবে আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে আনন্দের দোলা জাগে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে। এসময় মাঝি-মাল্লাদের উৎসাহিত করতে হাত নেড়ে সাড়া দেয় দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচে নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী, রায়পুরা, মনোহরদী, ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদিসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো নারী-পুরুষ আঁড়িয়াল খাঁ নদীতে গ্রামীণ ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে জড়ো হয়। প্রতিযোগিতায় বড় ৫টি দল ও ছোট ২টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হোসেন মিয়া। আর রানার্স-আপ হয় হবিগঞ্জের বাশু মিয়ার দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রী  এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

কালীগঞ্জ সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া খালে এই নোকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ