শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে গোলাগুলি । বিদেশী পিস্তলসহ আটক ৫

মাইনউদ্দিন সরকার / ২৭৬৬ বার
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

1142

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগে মৎস্যজীবী লীগ নেতা সেলিম ভূঞাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। গতকাল শনিবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপার আশরাফুল আজীম’র নির্দেশে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ধারালো বড় চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিং করে বিষযটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অনির্বান চৌধুরী।
তিনি জানান, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভুইয়া ও নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বেলা ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেলিম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে জেলা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৫জনকে আটক করেছে । আটককৃতরা হলেন, শিবপুর পশ্চিমপাড়ার রব ভুইয়ার ছেলে সেলিম ভুইয়া, দক্ষিন পাড়ার সাদেক মিয়ার ছেলে কাউসার মিয়া,শিবপুর ভুইয়া মার্কেটের তমিজউদ্দিনের ছেলে আরিফ হোসেন, শিবপুর পশ্চিম পাড়ার সেকান্দর আলীর ছেলে হিরন মিয়া ও একই এলাকার আবুল হাসিমের ছেলে মেহেদী হাসান। এসময় সেলিমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কাউসার মিয়ার কাছ থেকে ধারালো বড় চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবপুর মডের থানায় অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগে মৎস্যজীবী লীগ নেতা সেলিম ভূঞাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। গতকাল শনিবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপার আশরাফুল আজীম’র নির্দেশে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ধারালো বড় চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিং করে বিষযটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অনির্বান চৌধুরী।
তিনি জানান, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভুইয়া ও নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বেলা ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেলিম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে জেলা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৫জনকে আটক করেছে । আটককৃতরা হলেন, শিবপুর পশ্চিমপাড়ার রব ভুইয়ার ছেলে সেলিম ভুইয়া, দক্ষিন পাড়ার সাদেক মিয়ার ছেলে কাউসার মিয়া,শিবপুর ভুইয়া মার্কেটের তমিজউদ্দিনের ছেলে আরিফ হোসেন, শিবপুর পশ্চিম পাড়ার সেকান্দর আলীর ছেলে হিরন মিয়া ও একই এলাকার আবুল হাসিমের ছেলে মেহেদী হাসান। এসময় সেলিমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কাউসার মিয়ার কাছ থেকে ধারালো বড় চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবপুর মডের থানায় অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ