ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।