শিরোনাম :
মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত নরসিংদীর ৫ টি আসনই বিএনপির পুনরুদ্ধার
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার

মাইনউদ্দিন সরকার / ২৭ বার
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

31

নিজের চলন্ত গাড়ী থামিয়ে রাস্তার পাশে পড়ে থাকা মৃতপ্রায় একজন অজ্ঞাত সিএনজি চালককে উদ্ধার করে, নিজের দেহরক্ষীকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। তার মহৎ এই উদ্যোগে মৃতপ্রায় সিএনজি চালক বেঁচে আছেন। তারপর থেকে নরসিংদীর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এই মমতাময়ী কর্মকর্তা।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে অফিসিয়াল কাজে মহিষাশুড়া ইউনিয়নে যাচ্ছিলাম।
যাওয়ার পথে মদনগঞ্জ রোডের আব্দুল্লাহপুর বাজারের কাছাকাছি রাস্তার পাশে অনেক মানুষের ভিড় দেখতে পেয়ে গাড়ি থামালাম।
একটু জানার চেষ্টা করলাম সেখানে কি হয়েছে।
গাড়ি থেকে নেমে দেখতে পেলাম একজন মানুষ সম্ভবত মৃত অবস্থায় পড়ে আছে। চতুর্দিকে উৎসুক জনতা মোবাইল দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। জনতার ভিড় ঠেলে লোকটির কাছে গিয়ে দেখতে পেলাম তখনো তার দেহে প্রাণ রয়েছে।
হতবাক হলাম একজন মানুষ প্রায় অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে এভাবে পড়ে আছে কেউ তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছে না বরং আশেপাশে অনেকে ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল।
তৎক্ষণাৎ আমার সাথে থাকা আনসার সদস্যকে কিছু টাকা দিয়ে একটা অটোযোগে মানুষটাকে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম।
উপজেলার ইউএইচএফপিও মহোদয়কে ফোন করে অনুরোধ করলাম যেন উনাকে দ্রুততম সময়ের মধ্যে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
উপস্থিত জনতার কাছ থেকে শুনলাম
“সকাল বেলা পাশের খালের কাদা-পানিতে প্রায় ডুবে থাকা অবস্থায় উনাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং উনারা ভেবেছিলেন হয়তো উনি আর বেঁচে নেই”।
দাপ্তরিক কাজ শেষ করে উপজেলায় ফেরার পথে মানুষটির খোঁজ নিতে হসপিটালে যাই, গিয়ে দেখতে পেলাম জেলা সদর হাসপাতালের ডাক্তারদের আন্তরিক চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।
কিন্তু তখনও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীতে মাধবদী থানা পুলিশ ও হসপিটাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় সন্ধ্যার দিকে মানুষটির পরিচয় সনাক্ত করে পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, উনি একজন সিএনজি চালক। বাড়ি মনোহরদী উপজেলায়। গতকাল থেকে উনি নিখোঁজ ছিলেন।
উনার ছেলে এসেছেন, বর্তমানে উনি নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহান আল্লাহ আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন পবিত্র মাহে রমজান মাসে এই কামনা করছি।
আলহামদুলিল্লাহ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ