শিরোনাম :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিবপুর প্রতিনিধি / ২৬১ বার
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

161

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ ২জন আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পঁচার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঘাব ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শফিক (২১)।পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, নিহত মাহমুদুল হাসান রাজ ও শফিক ব্যবসায়ীক কাজ শেষে মনোহরদী থেকে মোটরসাইকেল যোগে শিবপুর রওয়ানা হয়ে পচার বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহমুদুল হাসান রাজ নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শফিক মারা যায়।
এ ঘটনায় আহত ২জনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনেই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ