শিরোনাম :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাজনীতি করে কেউ জেলে গেলে, বাবার সম্পত্তি বিক্রি করতে হবেনা : মনজুর এলাহী

মাইনউদ্দিন সরকার / ৩৩৬ বার
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

183

বিগত আওয়ামী লীগের ফ্যাসিষ্ট সরকারের আমলে শিবপুরে মামলা হয়েছে ৩৫ টি আর সেই মামলায় আসামী হয়েছে ১ হাজারেরও বেশী। আমার নেতা তারেক রহমান আমাকে বলেছেন, শিবপুরবাসীকে দেখে রাখতে, তখন থেকেই আমি বলেছি জিয়ার সৈনিকরা জাতীয়তাবাদী দলের রাজনীতি করে কেউ জেলে গেলে, বাবার সম্পত্তি বিক্রি করতে হবেনা, আমার সম্পত্তি বিক্রি তাকে জেল থেকে বের করে আনবো। বিগত ১৭ বছর আমার কথা রক্ষা করে শিবপুরবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার ইটাখোলায় উপজেলা বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে জনসভা ও গণমিছিলে তিনি এ কথা বলেন। 
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো সময় তারা যে কোনো ধরণের সহিংসতা সৃষ্টি করতে পারে। এব্যাপারে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর অবস্থান নেয়ার জন্য আহবান জানিয়েছেন। 
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার,ভিপি তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
জনসভা শেষে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ফ্যাস্টুন-ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল মিছিল শিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ