শিরোনাম :
মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

পৌর নির্বাচনে নৌকার সমন্নয়ক এখন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক

স্টাফ রিপোর্টার / ১০১৩ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

164

নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী সমন্নয়ক মফিজুল ইসলাম এখন জেলা বিএনপির নবনিযুক্ত যুগ্ম সম্পাদক। মফিজুল ইসলামকে ঘিরে নরসিংদীর তৃণমূল বিএনপি এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য, স্কুল পরিচালনা এবং রাজনীতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছেন। এমনকি মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেন মানিকের প্রধান নির্বাচনী সমন্বয়কারী হিসেবেও কাজ করেছেন তিনি।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের সাথে থেকে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছেন। সে এখন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হয় কিভাবে?
দলীয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মফিজুল ইসলামকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। অথচ গত ১৬ বছরে তাকে বিএনপির কোন মিটিং, মিছিল কিংবা আন্দোলনে দেখা যায়নি। দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে আওয়ামী ঘরানার ব্যক্তিদের এমন পুনর্বাসন করায় বিএনপির নেতাকর্মীরা হতাশ ও বিক্ষুব্ধ।
মাধবদীর একাধিক বিএনপি নেতা মফিজুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ব্যক্তি বিএনপির কেউ নয়, সে আওয়ামী লীগের লোক। তাকে দল থেকে বহিষ্কার করা না হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মফিজুল ইসলামকে জেলা কমিটি থেকে বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ