শিরোনাম :
মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নরসিংদীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ

প্রতিনিধির নাম / ৩৬৫ বার
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

82

চেতনা রিপোর্টঃ নরসিংদীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তাদের বাস্তবায়িত ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় (যা পূর্বে ভিজিডি কর্মসূচি নামে পরিচিত ছিল) নরসিংদী সদর উপজেলার যোগ্য নারীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে সংস্থাটি।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কর্মক্ষম ২০ থেকে ৫০ বছর বয়সী নারীরা এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীর পরিবারে স্থায়ী বা নিয়মিত আয়ের কোনো উৎস থাকা যাবে না। এছাড়াও, আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

নরসিংদী সদর উপজেলার যে কোনো ইউনিয়ন পরিষদে সরাসরি উপস্থিত হয়ে অথবা তাদের নিজস্ব মোবাইল ফোনে ভিডব্লিউবি অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী নারীরা। এই উদ্যোগ নিঃসন্দেহে পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদীর দায়িত্বরত কর্মকর্তা।

ভিডব্লিউবি কার্যক্রম (যা পূর্বে ভিজিডি কর্মসূচি নামে পরিচিত ছিল) মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নারীদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে।

নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের এই উদ্যোগ এই অঞ্চলের নারীদের মধ্যে নতুনভাবে আশা জাগিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ