শিরোনাম :
মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

মহাসড়কে থ্রী হুইলার বন্ধে নরসিংদীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

54

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী থ্রী হুইলার বন্ধের দাবীতে মানববন্ধন করেছে বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংলড়ি মালিক-শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা জানান,  ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ব্যাটারিচালিত থ্রি-হুইলার, অবৈধ রিকশা, সিএনজি ও বটভটির বেপরোয়া চলাচলে মহাসড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে তীব্র যানজট। আর চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বৈধ বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংলড়ি মালিক-শ্রমিকরা।
পরিস্থিতি নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গত মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন পরিবহন সংশ্লিষ্ট নেতারা। কিন্তু আশানুরূপ কোনো পদক্ষেপ না আসায় আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বক্তারা হুশিয়ারি প্রদান করে বলেন,অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ