শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

নরসিংদীতে চাঁদার জন্য প্রবাসীর বাবাকে তুলে নিয়ে মারধর।। পুলিশ কর্তৃক উদ্ধার।

স্টাফ রিপোর্টার / ৩৩৩ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

79

নরসিংদীতে চাঁদা না দেয়ায় প্রবাসীর বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধোর করেছে সন্ত্রাসীরা। পরে সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলার দড়িনবীপুর মালাগাজীর মোড়ে এই ঘটনা ঘটে।
এব্যাপারে ভিকটিমের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানাযায়,চম্পক নগর গ্রামের তিন প্রবাসী সন্তানের বাবা আনোয়ার আলীর নিকট বেশ কিছুদিন ধরেই পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো গোলজার ও মজিবুর বাহিনী। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। তাই শুক্রবার সকালে আমি ও আমার স্বামী নরসিংদী যাবার পথে, মালাগাজীর মোড়ে অটো রিকসার গতি রোধ করে,গোলজার ও মজিবুরের নেতৃত্বে আলতাফ, আলী হোসেন, আমজাদ,মনির ও জামির আমার স্বামীকে তুলে নিয়ে যায়,পার্শ্ববর্তী মজিবুরের বাড়ীতে।
সেখানে আমার স্বামীকে বেঁধে মারধোর করে, সাথে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদের দাবীকৃত পাঁচ লাখ টাকা না দিলে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এসময় আমার ডাক চিৎকার শুনেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। পরে আমি আমার ছেলের বউকে সাথে নিয়ে, নরসিংদী মডেল থানায় জানালে, এস আই এমদাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে, আহতাবস্থায় আমার স্বামীকে উদ্ধার করেন।
নরসিংদী মডেল থানার এসআই এমদাদ জানান, আমি বিষয়টি থানার ডিউটি অফিসারের কাছ থেকে অবগত হয়ে, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে, ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের ব্যবহৃত ফোনে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ