শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সৌদির রিয়াদে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৫৬১ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

105

বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার সহধর্মিণী বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এর রিয়াদ আগমন উপলক্ষে – গণসংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদ সৌদি আরব শাখা।
নরসিংদী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি পনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম এবং সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মির্জা মোঃ শোয়াইব সুজন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহব্বায়ক, নরসিংদী সদর এর সাবেক সংসদ সদস্য, জাতীয় বীর, ডাকসুর সাবেক জিএস, খায়রুল কবির খোকন।
প্রধান বক্তা ছিলেন বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের অগ্নি কন্যা খ্যাত, সাবেক সংসদ সদস্য এডভোকেট শিরিন সুলতানা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনামুল হক মোল্লা ও আব্দুর রহমান আকাশ। সৌদি আরব প্রবাসী নরসিংদী জেলা বিএনপি’র অসংখ্য নেতাকর্মী সমর্থক ছাড়াও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি, রিয়াদ মহানগর বিএনপি এবং সৌদি আরব প্রবাসী ভিবিন্ন জেলা বিএনপি’র অগণিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ