শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নরসিংদীতে বিদেশি মদসহ দুজন আটক

মাইনউদ্দিন সরকার / ৪১৯ বার
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

51

নরসিংদীতে অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে বেলাব থানা পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকা সিলেট মহাসড়কের বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান।
জেলা পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপার জানান, নরসিংদীর বেলাব থানা পুলিশ ২৫ বোতল বিদেশী মদ হুইস্কি সহ কুমারেশ সরকার (৪৪) ও নন্দলাল(৩৫) নামে ২ জন হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত কুমারেশ সরকার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নতুন ঘুরাঘুরিয়া, বড় জঙ্গলের ক্লান্তি সরকারের ছেলে এবং নন্দলাল কুমিল্লা জেলার চান্দিনা থানার হারং গ্রামের মৃত হরিপদের ছেলে।
পি,সি,পি,আর- চেক করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোন মামলা পাওয়া যায় নাই বলেও জানান পুলিশ সুপার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ