শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সিরাজ মোল্লা ও কাদির মোল্লার নামে মামলা।। অদৃশ্য কারনে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার / ৮৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

117

নরসিংদীর শীর্ষস্থানীয় শিল্পপতিদের নামে বিভিন্ন অভিযোগে আদালতে মামলা দাখিলের কয়েক ঘন্টার মধ্যেই রহস্যজনক কারণে প্রত্যাহার করে নেয়ার ঘটনা ঘটছে।
গতকাল বুধবার নরসিংদীর শীর্ষ পর্যায়ের দুইজন শিল্পপতির নামে সকালে মামলা হয়েছে এবং দুপুরে গোপন সমঝোতার মাধ্যমে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানা গেছে। শিল্পপতিদের একজন হলেন নরসিংদীর শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
জানাযায়, শিবপুরের ভরতেরকান্দী এলাকার মোঃ আরিফ আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম মোহন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নরসিংদীর আওয়ামী লীগের বিভিন্ন পদধারী মোট ৪৫ জনকে আসামী করে নরসিংদীর শিবপুর সি.আর আমলী আদালতে একটি মামলার এজাহার দাখিল করেন। অপরদিকে শিল্পপতি আব্দুল কাদির মোল্লার নামে একটি হত্যাকান্ডের অভিযোগ এনে মাধবদীর রুবিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন। উক্ত মামলায় আরো একাধিক ব্যক্তিকে আসামী করা হয়।
মামলা দুইটি আদালতে দাখিলের পর রহস্যজনক কারণে মামলা দায়ের করার ঘন্টা তিনেক পরেই মামলা দুইটি প্রত্যাহার করার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কী কারণে সকালে মামলার এজাহার দাখিল করে দুপুরেই মামলা প্রত্যাহার করা হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট কারণ কেউ বলতে পারছেন না। আদালতের আইনজীবীরাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে জানা যায়, গোপন সমঝোতার মাধ্যমে মামলা গুলো প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ