শিরোনাম :
মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত নরসিংদীর ৫ টি আসনই বিএনপির পুনরুদ্ধার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

স্টাফ রিপোর্টার / ৯১৬ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

233

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংকের ৫০৫তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)’ এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়।
আবদুল আউয়াল মিন্টু দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। এছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাল তীর সিড লিমিটেড, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
এছাড়া উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড, মাল্টিসোর্সিং লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে।
১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি এবং লন্ডন ইউনিভার্সিটির অধীনে কুইন মেরি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল-এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষাক্ষেত্রের বিস্তারেও আবদুল আউয়াল মিন্টুর রয়েছে অনবদ্য ভূমিকা। তার পৈতৃক গ্রামে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। লন্ডনের অ্যাথেনা প্রেস দ্বারা প্রকাশিত “বাংলাদেশ অ্যানাটমি অফ চেঞ্জ” সহ বেশ কয়েকটি খণ্ডের লেখক হিসেবেও তিনি পরিচিত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ