শিরোনাম :
মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত নরসিংদীর ৫ টি আসনই বিএনপির পুনরুদ্ধার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ

স্টাফ রিপোর্টার / ৮০৭ বার
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

189

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম মাসরুর রিয়াজকে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়।

মাসরুর রিয়াজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ১১ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান। গতকাল সোমবার তা গ্রহণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শিবলী রুবাইয়াত–উল–ইসলাম গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি কর্মস্থলে যোগ দেননি।

মাসরুর রিয়াজ হলেন,নরসিংদীর কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দেশবরণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহম্মেদ এর একমাত্র সন্তান।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ