শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শীঘ্রই দেশে ফিরবেন তারেক জিয়া

স্টাফ রিপোর্টার / ৪৮০ বার
আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

67

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব।
মির্জা ফখরুল বলেন, সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা কাজ করবেন।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই, ক্রোধ-ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ