শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কসোভো বাংলাদেশের সাথে সম্পর্ককে উচ্চ মূল্য দেয় : মোশাররফ হোসেন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার / ৫৯৬ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

67

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং কসোভো ও চেক প্রজাতন্ত্রে নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি কসোভোর প্রধানমন্ত্রী এইচ অ্যালবিন কুর্তি, পররাষ্ট্রমন্ত্রী ডনিকা গারভাল্লা শোয়ার্জ, অর্থমন্ত্রী হেকুরান মুরাতি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিসেস রোজেটা হাজদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। বাংলাদেশ এবং কসোভো উভয় দেশই লাখ লাখ মৃত্যু ও নৃশংসতার বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে বলে তারা স্বরন করেন। কসোভো বাংলাদেশের সাথে সম্পর্ককে উচ্চ মূল্য দেয়। আগামী বছর গুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সহায়তার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে তারা উভয়ই একমত পোষন করেন।
কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাংলাদেশে কসোভোর সাবেক রাষ্ট্রদূত) এইচই গানার ইউরিয়ার সঙ্গেও বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ