শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শেখ হাসিনা গনতান্ত্রিক বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও দূরদর্শী প্রধানমন্ত্রী : মোশাররফ হোসেন ভূইয়া

স্টাফ রিপোর্টার / ৬০২ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

50

গত ২৮শে জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান,
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নিযুক্ত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপির জার্মানি সফর উপলক্ষে জার্মান আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার কৃতি সন্তান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান, পদ্মাসেতুর মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সেতু সচিব, বর্তমানে জার্মানিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মো: মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি।
জার্মানীর হোটেল প্রিন্সেসে বসরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সকল প্রবাসী মুজিব আদর্শের সৈনিকদের মিলন মেলায় পরিনত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে জার্মান আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মোশাররফ হোসেন ভূইয়া তার বক্তব্যে শেখ হাসিনাকে গনতান্ত্রিক বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানের বক্তারা দূরদর্শী নেতৃত্বের কারনে জননেত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ