শিরোনাম :
মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদীতে ডিবির হাতে নারী মাদক ব্যবসায়ী আটক আমি এমপি মন্ত্রী হতে পারবো কিন্তু শিক্ষক হতে পারবো না : মনজুর এলাহী, এমপি নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত তারেক রহমান : ভাগ্যের নাটকীয় পরিবর্তন শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত নরসিংদীর ৫ টি আসনই বিএনপির পুনরুদ্ধার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

উত্তরা অফিসার্স ক্লাবের ৮ম বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৩৭৩ বার
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

180

স্টাফ রিপোর্টারঃ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উত্তরা অফিসার্স ক্লাবের ৮ম বার্ষিক বনভোজন ও মিলন মেলা। শনিবার উত্তরা অফিসার্স ক্লাবের আয়োজনে এই বনভোজন অনুষ্ঠিত হয় সী শেল পার্ক পূর্বাচলে। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ক্লাবের সভাপতি ও মন্ত্রি পরিষদ সচিব মো: মাহবুব হোসেন। অনুষ্ঠিত বনভোজনে অংশ নেন সেতু মন্ত্রনালয়ের সচিব মো: মনজুর হোসেন, ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলামসহ ক্লাবের সম্মানিত সদস্যগণ ও তাদের পরিবার পরিজন। অত্যন্ত আকর্ষনীয় ও আনন্দদায়ক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন ক্লাবের সদস্যরা। মন্ত্রিপরিষদ সচিব এর পরিচালনায় র‍্যাফেল ড্র ছিলো সর্বাধিক আকর্ষণীয়। এতে স্যামসাং ব্র্যান্ডের একটি ছাপ্পান্ন ইঞ্চি এলইডি টিভি প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

বনভোজন সফল ও সার্থক করতে কমিটির কঠোর পরিশ্রম ও ক্লাবের অন্যান্য সদস্যগণের ভূমিকা ছিলো অসাধারণ। এছাড়া অনুষ্ঠানে আনন্দ উদযাপনে বৈচিত্রতা ও অনিন্দ্য শোভা বর্ধনে সর্বক্ষণ দায়িত্বে ছিলেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং তার টিম। সবশেষে যাঁদের অক্লান্ত পরিশ্রম, উপস্থিতি ও সহযোগিতায় বনভোজন সফল হয়েছে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান উত্তরা অফিসার্স ক্লাব ঢাকা এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ দিলরুবা খান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ