শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১০৬৮ বার
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

52

চেতনা রিপোর্টঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজিঃ নং- এস ১৫৩৬(৯৬)/৯৩ নরসিংদী সদর উপজেলা ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসম্পাদক মো: আনোয়ার হোসেন ভূঞা। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: জাকারিয়া ভূঁঞা’র সভাপতিত্বে জেলা ও উপজেলা থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এই সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি পদে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন, সাধারন সম্পাদক পদে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাওয়াদুল হক জাহিদ ও দিলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে সাংগঠনিক পদে নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট নরসিংদীর সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

একইসঙ্গে নরসিংদী জেলা শাখার সভাপতি পদে কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকারিয়া ভুইয়া, সাধারন সম্পাদক পদে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরুখ ইসতিয়াক খান (সাকিব) ও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর ৬টি উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সম্মেলন শেষে উপস্থিত সকল শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানান নব গঠিত কমিটির সদস্যগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাওয়াদুল হক জাহিদ।

https://youtu.be/1inNWtE1Wjs

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ