শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ক্লিন রায়পুরা, গ্রীণ রায়পুরা উদ্বোধন

হারুনুর রশীদ ( রায়পুরা) / ৫৪৪ বার
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

48

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ক্লিন রায়পুরা, গ্রীণ রায়পুরা’ এই স্লোগান নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর রেল গইট এলাকায় আনুষ্ঠানিক ভাবে অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু । এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মো: জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব প্রমূখ। এ ছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী সচিব মনিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে এমপি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আসেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশটাকে সুন্দর রাখি। আগামী বছর একই দিনে রায়পুরা পরিচ্ছন্নতা দিবস পালন করা হবে। বলে তিনি জানান।
জানা যায়, রায়পুরা পৌর এলাকায় বাংলাদেশ ওয়েষ্ট ট্রিটম্যান্ট প্ল্যান লিমিটেড নামে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান দুই বছর যাবত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অভিযান উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে টি-শার্ট ও ঝাঁড়ু পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দিয়ে অতিথিবৃন্দ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ