শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মানবাধিকার দিবসে নরসিংদী জেলা বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৬৩৫ বার
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

67

আন্তর্জাতিক মানবাধিকার দিবস‌ উপলক্ষ্যে রবিবার ( ১০ ডিসেম্বর) নরসিংদী জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কবীর কামাল, যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা যুবদলের সাধারন সম্পাদক, হাসানুজ্জামান সরকার হাসান, জেলা মহিলা দলের আহবায়ক এড. উম্মে সালমা মায়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও আজ জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নরসিংদী জেলার নেতৃবৃন্দ। নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন এড. আব্দুল বাছেদ ভুইয়া, এড. উম্মে সালমা মায়া সহ শতাধিক আইনজীবী। বক্তারা অবিলম্বে দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ