শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

৬ দাবীতে বিসিএস শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন

মাইনউদ্দিন সরকার / ৭৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

72

ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রানালয় চালুসহ মোট ৬ টি দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সরকারী কলেজের সম্মেলন কক্ষে দাবী আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার সহ জেলার বিভিন্ন সরকারি কলেজের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।
দাবি আদায় না হলে আগামী ০১ অক্টোবরে কর্মবিরতি পালন করবেন। তারপরও দাবি আদায় না হলে একই মাসের ১০, ১১ ও ১২ তারিখেও কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ