শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

অপরাধ দমনে আমি সোজা পথে চলি : নরসিংদীর নবাগত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার / ৬০০ বার
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

564

নরসিংদী জেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক মতবিনিময় করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে বিভিন্ন প্রশ্ন করেন এবং মতামত দেন।
জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক বলেন, সাংবাদিক পুলিশ একসূত্রে গাঁথা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিক হল সমাজের আয়না। সঠিক সংবাদ ও তথ্যের মাধ্যমে পুলিশকে সহায়তা করবেন। যেকোনো বিষয়ে আপনাদের মতামত আমি গুরুত্ব সহকারে নিবো। তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় নরসিংদী জেলাকে মাদক, অস্ত্র মুক্ত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে নরসিংদীকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো। অপরাধ দমনে আমি সোজা পথে চলি, কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমার কাছে সুযোগ পাবে না।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ