শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে নরসিংদীতে সাংবাদিককে হত্যার হুমকি

আশিকুর রহমান / ৬৬৯ বার
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

331

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে বালু খেকোদের বালু উত্তোলনের ঘটনায় “মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন গ্রামবাসী আতঙ্কে” শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সফিকুল ইসলামকে হত্যার হুমকি দেয় স্থানীয় বালু খেকোরা।
সাংবাদিক সফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্স এর রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং রায়পুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের একজন সক্রিয় সদস্য।
এ ব্যাপারে শনিবার (২৬ জুলাই) সাংবাদিক সফিকুল ইসলাম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর- ১৪৩৮।
জানা যায়, গত ২১ জুলাই ঢাকা থেকে  প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্সে ‌”মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন, গ্রামবাসী আতঙ্কে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে বালু খেকোরা সাংবাদিক সফিকুল ইসলামকে বিভিন্নভাবে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি স্থানীয় সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ