শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ঘটনার ৯ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি নরসিংদীর টেকনিশিয়ান ইসমাইল

প্রতিনিধির নাম / ২৮৬ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

93

চেতনা ডেস্কঃ খাগড়াছড়িতে মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় ক্ষতিগ্রস্ত রবি টাওয়ার মেরামতে কর্মরত ২ জন টেকনিশিয়ানকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ১৯শে এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান রুবেল।

নরসিংদী বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের এলাকার মো. নূরুল ইসলামের ছেলে অপহৃত টেকনিশিয়ান মো. ইসমাইল (৩০)। অপরজন মৃত: উজাসাই মারমা’র ছেলে আব্রে মারমা (২৫)’র বাড়ি খাগড়াছড়িতে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পার্বত্য অঞ্চলের মানুষের মাঝে। নেটওয়ার্ক অচলাবস্থার কারণে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাদারা।

ঘটনার বিবরণে জানা যায়, ক্ষতিগ্রস্ত রবি টাওয়ার মেরামতে ২ জন টেকনিশিয়ান ঘটনাস্থলে পৌঁছলে টেকনিশিয়ানদ্বয়কে জোরপূর্বক তুলে নিয়ে যায় মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিকে, ঘটনার ৯দিন পার হয়ে গেলেও অপহৃত টেকনিশিয়ানদের এখনো উদ্ধার করতে পারেনি খাগড়াছড়ি স্থানীয় প্রশাসন ও রবি নেটওয়ার্ক কর্তৃপক্ষ। তবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও অপহৃত টেকনিশিয়ানদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন রবি কর্তৃপক্ষ।

জনমনে প্রশ্ন উঠেছে, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? আর কখন মুক্তি পাবে অপহৃত টেকনিশিয়ানরা? এদিকে অপহৃত টেকনিশিয়ানদের দ্রুত উদ্ধারে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিস্টদের প্রতি জোরদাবী জানিয়েছেন তাদের পরিবার-পরিজনরা।

চলতি বছরের ২২শে জানুয়ারি, খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাংগা ও মানিকছড়ি উপজেলার ৮টি রবি টাওয়ারে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। টাওয়ারগুলোর যন্ত্রাংশ ভেঙে ফেলায়, সেগুলো বন্ধ রয়েছে এখনও। যার ফলে ওই এলাকাগুলোতে রবি নেটওয়ার্কের পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। একের পর এক এমন ঘটনায় পার্বত্য অঞ্চলে রবি’র পরিষেবা দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ