জেলার সকল উন্নয়নমুলক কর্মকাণ্ড ও জনজীবনের সুবিধা অসুবিধা নির্ণয় পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দায়িত্ব থাকে জেলা প্রশাসকের। কিন্তু নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে কিছু কিছু কাজের স্থবিরতা থাকলেও নীরবতাই যেন জেলা প্রশাসকের কাজ। বিভিন্ন সভা সমাবেশ ও উর্ধ্বতন কর্মকতাদের সাথে জুম মিটিংয়ে অংশ গ্রহণ যেন প্রধান কাজ। মাঝে মধ্যে কোন সমস্যা বা অভিযোগ নিয়ে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া'কে অবহিত করা হলেও তিনি নোটেড বা গট ইট বলে আস্বস্ত করেন। কিন্তু পরবর্তী সময়ে সেই বিষয়ে নোটেড বা গট ইট এর কোন কার্যক্রম দেখা যায়না।
সম্প্রতি নরসিংদী সদর উপজেলার করিমপুর বাজারে জনসাধারণের চলাচল ব্যহত করে বেশ কিছু অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে বিশেষ ফায়দা লুটছেন একটি মহল। অস্থায়ী স্থাপনার কারনে অটোরিকশার যানজটে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
গত ৩ সেপ্টেম্বর করিমপুর বাজার ঘাটের সিড়ি দখল করে স্থাপনা নির্মাণ করার সময় জেলা প্রশাসকের হোয়াটসঅ্যাপে ভিডিও চিত্র পাঠিয়ে প্রতিকার চাইলে, তিনি নোটেড লিখে আস্বস্ত করেন। নোটেড পর্যন্তই থমকে যায় বিষয়টি। মাস পেরিয়ে ৪ অক্টোবর সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি পুনরায় অবহিত করা হলে, গট ইট ব্যবস্থা নিচ্ছি। গট ইট ও এখনো থমকে আছে।
শুধু সাধারণ মানুষের আবেদন নয়, বিভাগীয় নির্দেশনাও থমকে দেওয়ার তথ্য পাওয়া গেছে।
জানাযায়, নরসিংদীর মনোহরদী উপজেলার চুলা বাজার সংলগ্ন আবাসিক এলাকায় অবৈধভাবে অনুমোদন বিহীন একটি করাত কল স্থাপন করা হয়। পরে ২০২৫ সালে জনৈক শাজাহান ভুইয়া সেটি উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করার পরিপ্রেক্ষিতে, যাচাই-বাছাই করে বন কর্মকর্তার তদন্ত রিপোর্টে করাত কলটি উচ্ছেদ করার নির্দেশনা প্রদান করেন ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা।
২০২৫ সালের ৫ মে ২২.০১.০০০০.৪০৪. ১৭.০০৪. ২৫.৮২১ নং স্মারক নির্দেশনা পত্রটি জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ে অনুসন্ধানে জানাযায়, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট স্বাক্ষর হয়ে, উচ্ছেদ কার্যকর করার জন্য ১৪ মে জেএম শাখায় আসে পত্রটি। কিন্তু দীর্ঘ দেড় বছর অতিবাহিত হলেও কার্যকর হয়নি উচ্ছেদ নির্দেশনা।
এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে, হোয়াটসঅ্যাপে লিখিতভাবে এবং ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২