বৃত্তিপ্রাপ্ত ২৮৭ জন শিক্ষার্থীকে অভিনব সম্মাননা প্রদান করেছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন। জুনয়ির বৃত্তি পরীক্ষায় মেধার স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে দেওয়া হয়েছে গাছের চারা। ক্রেস্ট ও সনদের সঙ্গে সবুজ চারা উপহার দেওয়ার এই অনন্য উদ্যোগটি অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সোমবার বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদুজ্জামান,জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, ঐতিহ্যগত ক্রেস্ট ও সনদের পাশাপাশি গাছের চারা বিতরণের প্রশংসা করে বলেন, এটি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য তিনি উদ্বুদ্ধ করেন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২