
নরসিংদী জেলার সকল দপ্তরে হয়রানি মুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সেবার জন্য এসে কেউ হয়রানী হওয়ার অভিযোগ পেলে,অভিযুক্ত কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। সকালে সঠিক সময়ে নিজ কর্মস্থলে হাজির থাকতে হবে। অফিসের কাজে কোথাও গেলে আপনার পাশের টেবিলের লোক যেন বলতে পারেন,কোথায় এবং কেন গিয়েছেন। মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলার সকল দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সদর উপজেলার মেঘনা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মিফতাহুল হাসান,এনডিসি সারোয়ার আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, সদর থানার অফিসার ইনচার্জ আল মামুন,মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহমেদ,ইউপি প্রশাসনিক কর্মকর্তা জুলহাস ভুইয়া,লোকমান হোসেন,খালেদ মাহমুদসহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মননা স্মারক প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
উল্লেখ্য জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীতে যোগদানের পর এই প্রথম সদর উপজেলার সকল দপ্তর প্রধানদের মতবিনিময় সভা করেছেন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২