
নদী বাঁচাও, দেশ বাঁচাও—এই প্রত্যয় নিয়ে পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক গতিধারা বজায় রাখার লক্ষ্যে নরসিংদীতে ১০১ সদস্য বিশিষ্ট ‘নদী বাঁচাও আন্দোলন’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নদী দূষণ রোধ, কলকারখানার কেমিক্যালযুক্ত রঙিন পানি ও বর্জ্য নিষ্কাশন বন্ধ এবং সার্বিক পরিবেশ বিপর্যয় ঠেকাতে জেলার নদী তীরবর্তী অঞ্চলের মানুষের সাথে একাধিক বৈঠক ও সেমিনারের পর সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরতে শিগগিরই একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।
ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক: বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আতাউর রহমান মিঠু ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম
সদস্য সচিব: সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী মাসুদ রানা বাবুল
সদস্য (কোষাধ্যক্ষ, দপ্তর ও সমাজসেবা): সাবেক মেম্বার, সম্পাদক ও প্রকাশক কামাল হোসেন
সদস্য (প্রচার, প্রকাশনা, সংস্কৃতি ও খেলাধুলা): বিশিষ্ট সাংবাদিক ও মেঘনার সন্তান মাইনুদ্দিন সরকার
নদী দূষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও কমিটির আগামী দিনের কর্মসূচি:
নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই আহ্বায়ক কমিটি মূলত একটি ‘প্রতিরোধ ও সচেতনতা মঞ্চ’ হিসেবে কাজ করবে। কমিটির পক্ষ থেকে আগামী দিনের করণীয় ও এজেন্ডা হিসেবে নিম্নলিখিত কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে :
তৃণমূল পর্যায়ে প্রতিরোধ:
যেখানেই নদী দূষণ ও অবৈধ দখলদারিত্ব দেখা যাবে, সেখানেই স্থানীয় জনগণকে সাথে নিয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
সচেতনতা ও আন্দোলন:
নিয়মিত সভা-সেমিনার, সচেতনতামূলক র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে জনমত গঠন করা হবে।
প্রশাসনিক তৎপরতা: নদী ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান ও সার্বিক প্রতিকারের চাপ সৃষ্টি করা হবে।
আইনি পদক্ষেপ:
নদী রক্ষায় প্রয়োজন হলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়েরসহ কঠোর আইনি লড়াই পরিচালনা করা হবে।
কমিটির নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "নদী আমাদের জীবন ও জীবিকার প্রধান উৎস। কলকারখানার বিষাক্ত বর্জ্য দিয়ে নদী ধ্বংসের এই মহোৎসব আর চলতে দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কমিটি মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।"
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২