
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে আছেন ত্যাগী ও পরীক্ষিত ছাত্র নেত্রী সেলিনা সুলতানা নিশীতা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ এবং রাজপথের সক্রিয় রাজনীতির কারণে তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী হিসেবে মূল্যায়ন করছেন নেতাকর্মীরা।
ছাত্ররাজনীতির ইতিহাসে সাহসিকতার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক তিন বারের সফল সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তুখোড় নেত্রী হিসেবে, রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে তাকে গ্রেফতার, কারাবরণ এবং রিমান্ডের কঠিন নির্যাতন সইতে হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়গুলোতে ঢাকার রাজপথে তার দৃপ্ত উপস্থিতি ছিল আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। মামলা, নির্যাতন ও কারাবরণ— কোনো কিছুই তাকে আদর্শচ্যুত করতে পারেনি।
সাবেক ৩ বারের সফল মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে গৃহবন্দী করার প্রতিবাদে বিভিন্ন অন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন । এসব আন্দোলন সংগ্রামে সেলিনা সুলতানা ঈশিতার অংশগ্রহনে ছিল মৃত্যু ঝুকিসহ কারা নিবাসের শংকা । এসব চিন্তায় এবং ভয়ে উনার মমতাময়ী মা মৃত্যুবরন করেন । মায়ের মৃত্যুর ৪০ দিন যেতে না যেতেই রাজপথে আন্দোলনের কারনে এ্যারেস্ট করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠন এবং ৩ মাস পর কাশিমপুর কারাগারে প্রেরণ করেন । পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ মাস পর জেল হতে ছাড়া পান এই মহীয়সী সংগ্রামী নেত্রী । জেল হতে ছাড়া পাওয়ার পর দেশের হাজারো বিএনপি নেতা কর্মীরা ফুল দিয়ে বরন করতে চাইলেও সাবেক মাননীয় প্রধানমন্ত্রী অবরোধে থাকার কারনে ফুল গ্রহন করতে অস্বীকৃতি জানান এবং সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের নেত্রীকে যতদিন মুক্তি না করতে পারবো ততদিন আমার ফুলের বরন কেন, কোন সুখই আমার কাম্য হতে পারেনা ।
বিভাগীয় সমাবেশ, রোড মার্চ কিংবা কেন্দ্রীয় আন্দোলন— সবখানেই তাকে দেখা গেছে সামনের সারির নেতৃত্বে।
হরতাল, অবরোধ, ঢাকা এবং ঢাকার বাইরে লং মার্চ, রোড মার্চে নেতৃত্ব দিয়ে বিএনপির দুঃসময়ে জীবন বাজি রেখে সামনে থেকে অগ্রনী ভূমিকা পালন করেছেন । তিনি শুধু একজন সংগঠক নন, বরং রাজপথে গড়ে ওঠা এক সাহসী সংগ্রামী কণ্ঠ। দলের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও পরীক্ষিত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেলিনা সুলতানা নিশীতা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্যাতিত ও সংগ্রামী নেত্রীকে তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করবে বলে প্রত্যাশা তৃণমুল নেতাকর্মীদের।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২