
বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর হোসেন একাধিক মামলার আসামি।
বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার জঙ্গী শিবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন এসআই শফিউল্লাহ শিকদারসহ সঙ্গীয় ফোর্স।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন রায়পুরার জঙ্গি শিবপুর এলাকার মানিক মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেছে। অস্ত্র ও মাদক সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২