শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিবপুরে মাদরাসায়ে তাইসীরুল কুরআন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭২ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

431

নরসিংদীর শিবপুর উপজেলার লালখারটেক মাদরাসায়ে তাইসীরুল কুরআন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরষ্কার বিতরণ ও ছাত্রদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণের খোলা মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনি ইলেকট্রিক এন্ড এলেকট্রনিকস এবং এম ভিশন হাইটেক লিমিটেড এর  ব্যবস্থাপনা পরিচালক মনির হোসাইন। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার  সোহরাব হোসেন খান বাধন, বিশিষ্ঠ সমাজ সেবক জাহাঙ্গীর ভুইয়া,বাচ্চু মিয়াসহ মাদরাসার শিক্ষকগণ।
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিযোগীতা এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন বলেন, এম ভিশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রসার ঘটাতে সর্বদা সহযোগীতা করে আসছে। আগামীতেও শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সহযোগীতার হাত বাড়াবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষৎ। এই ভবিষৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে আমাদের এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ