শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ১০৯ বার
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

137

নরসিংদীর শিবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেদ, বাড়ৈগাঁও দাখিল মাদ্রাসা সুপার হাবিবুর রহমান প্রমুখ।
বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ