শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৬৫১ বার
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

769

নরসিংদীর মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে ভুক্তভোগী পুত্রবধূ শিরীন আক্তার নিপা বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ১৩৩৯/২০২৫ইং।
মামলা সুত্রে জানাযায়, শিরীন আক্তার নিপা গত ২১ নভেম্বর তার অসুস্থ শ্বশুর শফিউদ্দিন আহমেদকে (সদ্য প্রয়াত) দেখতে মাধবদী স্কুল মার্কেটের ৪ তলার বাসায় যায়। এসময় তার সৎ শ্বাশুড়ী বিলকিস সরকার ক্ষিপ্ত হয়ে শিরীন আক্তারকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় পুত্রবধূ শিরীন আক্তার প্রতিবাদ করলে, উভয় পক্ষের তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে শ্বাশুড়ি বিলকিস সরকার ও তার সহযোগী আলেহা বেগম মিলে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে বারি মারে এবং রান্নাঘর থেকে ধারালো চাকু এনে ঘাই মেরে হত্যার চেষ্টা করে। এসময় শিরীন আক্তার নিজেকে বাঁচাতে চাইলে, চাকুর ঘাই হাতে লেগে রক্তাক্ত জখম হয়।
পরে ভুক্তভোগী শিরীন আক্তার নিপার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে, কলাপসিবল গেটে তালা মেরে দেয়।
আশেপাশের লোকজন এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ