শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৬১৮ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

776

নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের আগামী দুই বছর মেয়াদী (২০২৫- ২০২৭) সনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কন্ঠের শিবপুর প্রতিনিধি মাহবুব খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোমেন খান ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার ( দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া সম্পাদক মোঃ ডালিম খান ( ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি ( দৈনিক নরসিংদীর নবকন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ), নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন ( সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।

গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে শিবপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।

সভায় ২০২৩- ২০২৫ সনের কমিটির মেয়াদ ২৯/১২/২০২৫ তারিখে শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। পরে উক্ত সভায় ২০২৫ – ২০২৭ মেয়াদের আগামী দুই বছরের জন্য উল্লেখিত শিবপুর প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ