শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নরসিংদীতে হাদির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

রিসান মিয়া / ১০৯১ বার
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

860

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে নরসিংদী জেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১০টা থেকে। এ সময় নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা শহিদ তাহমিদ চত্বর (ভেলানগর) এলাকায় সমবেত হয়।
সেখানে বিক্ষোভকারীরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেন, যা রাত ১২টা থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত পুনরায় শহিদ তাহমিদ চত্বর এলাকা অবরোধ করে রাখা হয়। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা হাদির হত্যার দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে আন্দোলন আরও জোরদার করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তবে অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ