শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

579

বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে দেশব্যাপী কবরবাসী বন্ধুদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
তারই অংশ হিসেবে নরসিংদীর বেলাবো উপজেলার মরহুম কাসেম মিয়া, মরহুম কবির হোসেন এবং শিবপুর উপজেলার মরহুমা হাসিনা আক্তারের কবর জিয়ারত করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের হাতে শিক্ষা উপকরণ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের ক্রিয়েটর মোশাররফ হোসেন নীলু, বেলাবো থানার ওসি ও ৯৪ বন্ধু মীর মাহবুবুর রহমান, এডমিন ও ৯৪ বন্ধু সাইফুল সাথী, ৯৪ বন্ধু ইন্জিঃ মোঃ আতিকুল ইসলাম হান্নান, ৯৪ বন্ধু সাইয়েম, হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, কবরবাসী বন্ধুদের স্মরণ, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং শিক্ষা উপকরণ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী তিন দিন সারাদেশেই একইভাবে কবর জিয়ারত জিয়ারত, উপহার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা এতিমখানায় সমস্ত কবরবাসী বন্ধুদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ